প্রিন্ট এর তারিখ : ১১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
খুলনা ফুলতলায় বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫ তম জন্ম বার্ষিকী উদযাপন
দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম, মহাদেব কুমার দাস ||
আজ বিকাল ৪টায় সূচনা সঙ্গীত এর মধ্যদিয়ে খুলনা ফুলতলায় অবস্থিত বিশি^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ^শুরবাড়ী দক্ষিণডিহিতে তৃতীয় দিনে জন্মবার্ষিকী ও লোকমেলার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সূচি রানী সাহা এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা (স্থানীয় সরকার) এর উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম এবং এসময় স্বারক বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মোঃ আব্দুল মান্নান।উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক(অতিরিক্ত সার্বিক)বিতান কুমার মন্ডল। আলোচনার পরবর্তীতে প্রদ্যুৎ রুদ্র চৈতীর সার্বিক সহযোগিতা অনুপম মিত্র,রীনা মজুমদার ও কোহিনূর জাহানরে উপস্থাপনায় বিভিন্ন স্থান থেকে আগত ফুলতলার ধ্রæপদ সঙ্গীত একাডেমী,উৎস সাংস্কাতিক সংসদ,খুলনা দৌলতপুরের বিয়নমনি থিয়েটার,খুলনা বায়রার সবুজ পাতার দেশে সংগঠনসহ বিভিন্ন সংগঠন ও একক শিল্পী নওরেজ আলী ফারাজী,শ্যামা দে,পৃতম,স্মৃতি রেখা বিশ^াস এর পরিবেশনায় গান, নৃত্য,কবিতা আবৃত্তিসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম