প্রিন্ট এর তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬
দিনাজপুরে বিশিষ্টজনদের সম্মানে জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম, মাহবুবুল হক খান ||
দিনাজপুরে বিশিষ্টজনদের সম্মানে জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বাদ আসর শহরের ইয়াম্মী চাইনিজ রেষ্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির আলহাজ্ব আফতাব উদ্দীন মোল্লা।জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির মোঃ আনোয়ারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি এ্যাড. আব্দুল হালিম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. খায়রাত আলী, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি জাকিরুল ইসলাম, জেলা ইউনিট সদস্য এডভোকেট মাইনুল আলম মাইনুল আলম, এনসিপি জেলা শাখার আহবায়ক শামসুল মোক্তাদির, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, তসদর উপজেলা জামায়াতের আমির প্রভাষক মেহরাব আলী, শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা প্রমূখ। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, ব্যাংকার, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম