প্রিন্ট এর তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বল্লভপুরে গুড নেইবারস বাংলাদেশের বিশেষ স্বাস্থ্য ও পুষ্টি ক্যাম্পেইন অনুষ্ঠিত
দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম, জন অমৃত মন্ডল ||
মেহেরপুর, বাংলাদেশ— গুড নেইবারস বাংলাদেশ মেহেরপুর সিডিপির উদ্যোগে আজ মেহেরপুর সিডিপি প্রাঙ্গণে বিশেষ স্বাস্থ্য ও পুষ্টি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিডিপি ম্যানেজার বিপুল রেমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার, জনাব, সাইফুল হুদাএছাড়া উপস্থিত ছিলেন গাইনাকোলজিস্ট ডা. সিনথিয়া আফরিন সিমি এবং মেডিসিন বিশেষজ্ঞ জনাব এম এম জাহিদুল ইসলাম সহ এনজিও প্রতিনিধি জনাব জন অমৃত মন্ডল। ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন সিডিপির ম্যানেজার এডমিন ভিক্টর টিজ্ঞা এবং মেডিকেল অফিসার জনাব আসিফ হাসান ভুঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন হেলথ অফিসার মো. আহসানুল হক।গুড নেইবারস বাংলাদেশ জানায়, এই ক্যাম্পেইনের মাধ্যমে কমিউনিটির মধ্যে সুলভ সেবা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং পুষ্টি জ্ঞান সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম